শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউ নরমাল লাইফের ছুটির দিনে রাস্তায় যানজট, মার্কেটে ভিড়

হঠাৎ করে দেখলে মনে হবে কদিন পরেই ঈদ বা পূজা হবে। এরই প্রস্তুতি হিসেবে পরিবার নিয়ে কেনাকাটা করতেই মার্কেটে এত মানুষের ভিড়। দৃশ্যত মনে হয যেন দেশে মহামারি করোনা নেই।

শুক্রবার (৬ জুন) ছিল সরকারি ছুটির দিন। এ দিন সকাল থেকেই রাজপথে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় যানবাহন বেশি ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন সড়কে যানজট লেগে থাকতে দেখা যায়। বিশেষ করে নগরীর যেসব এলাকায় ছোটবড় মার্কেট কিম্বা শপিং মল রয়েছে সেসব জায়গায় মানুষের ভিড় বেশি ছিল।

বিকেল ও সন্ধ্যায় সরেজমিনে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় যানবাহন অনেক বেশি। অনেকটা করোনাপূর্ব রাস্তার যেমন দৃশ্য চোখে পড়তো তেমনই অবস্থা। রাস্তায় বের হওয়া অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। যানবাহনের ভিড় সামলাতে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের রীতিমতো হিমশিম খেতে দেখা যায়।

বিভিন্ন ছোটবড় মার্কেটেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মার্কেট ছাড়াও ফুটপাতের বেচাকেনাও জমে উঠতে দেখা যায়। মহামারি করোনার সংক্রমণ অব্যাহত থাকলেও এ রোগকে আমলে নিয়ে নিউনরমাল লাইফে ক্রমেই অভ্যস্ত হচ্ছে মানুষ।

বিকেল সাড়ে ৫টায় সরকারি গভর্মেন্ট নিউমার্কেটে দেখা যায় উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্বের লেশমাত্র বালাই নেই। গায়ের সঙ্গে গা ঘেষে পথ চলতে হচ্ছে সকলকে। ভিড়ের মধ্যে হারিয়ে যেন না যায় সেজন্য এক বাবাকে তার শিশুকে কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায়।

ধানমন্ডি এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রশিদ হোসেন বলেন, সপ্তাহের অন্যান্য দিন সময় ও সুযোগ হয় না বলে পরিবার নিয়ে বেড়াতে পারি না। এ কারণে আজ নিউমার্কেটে এসেছি। কিন্তু ভেতরে প্রবেশ করে দেখি উপচে পড়া ভিড়। এতো ভিড় হবে জানলে আসতাম না।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে