বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের আগে পুলিশে যুক্ত হচ্ছে আরো ৪ হাজার এএসআই : আইজিপি

পুলিশে যুক্ত হচ্ছেন আরও ৪ হাজার এএসআই । নির্বাচনের আগে নতুন করে নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে তাদের যুক্ত করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আইজিপি বলেন, নতুন এএসআইয়ের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

এর আগে গত ২৮ আগস্ট জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা প্রকাশ করেছে পুলিশের সদর দপ্তর। তালিকায় শূন্য পদের সংখ্যা বলা হয়েছে ২০০০। ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন ২০২৫: জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান’ শিরোনামের চিঠিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি শূন্য পদ ঢাকা জেলায় ১৬৭টি। এরপরই বেশি শূন্য পদ ১০৬টি চট্টগ্রামে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আজ পুলিশের একটি প্রতিনিধিদল এসেছিল, পুলিশ রেগুলেশনের দু-একটি সংশোধনের মাধ্যমে তাদের বড় ধরনের নিয়োগ চলছে। নিয়োগটা যাতে দ্রুত হয়, সে জন্য একসঙ্গে বসে আমরা মিটিং করলাম। আমরা যদি আজকে অর্ডারটা করে দিতে পারি, তাহলে এএসআইসহ অন্যান্য যে নিয়োগ চলছে, সেগুলো দ্রুত হবে।

আইজিপি বাহারুল আলম বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, ওনারা করে দিচ্ছে। এতে আমাদের নিয়োগের পথটা একটু সুগম হলো।’ এটা কি আগামী নির্বাচনকে সামনে রেখে নিয়োগ দেওয়া হচ্ছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জি, আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোই আসলে আমরা ওয়ার্কআউট করছি।

জনপ্রশাসন সচিব জানিয়েছেন, পুলিশের একদিকে নিয়োগ, অন্যদিকে ট্রেনিং চলছে। সিপাহি ও আরেকটু ওপরে পর্যন্ত পুলিশ সুপাররাই নিয়োগ করে থাকে। সেগুলো চলছে। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যাতে এ বাহিনী প্রস্তুত হতে পারে, সেটি আমরা গতিশীল করলাম।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন