বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আ.লীগের দোসর না, সবাই খুব ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই খুব ভালো, সৎ অফিসার এবং তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি আরও বেশি ভালো। প্রতিটি ভোটিং সেন্টার সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তাছাড়া প্রতিটি কেন্দ্রে বডি অর্ন ক্যামেরা এবং বিশেষ ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হবে। ডগ স্কোয়াড থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আজকের সভার উদ্দেশ্য ছিল নির্বাচন উপলক্ষে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কি-না তা দেখা এবং থাকলে তা সমন্বয় করা। কিন্তু এসে দেখলাম তাদের প্রস্তুতি খুবই ভালো, যা আমাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি।’

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিচালনা করেন সিলেট বিভাগীয় খান মোহাম্মদ রেজা উন নবী।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ