বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে চাঁদা না পেয়ে নবগঙ্গা নদী পূণ খননের কাজ বন্ধ

চাঁদা না পেয়ে নড়াইলের নবগঙ্গা নদী পূণঃখননের কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মো. সজল আহম্মেদ টুলু ও তার অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়েছে সজল আহম্মেদ কোটাকোল ইউনিয়নের মৃত উতার উদ্দিন শেখের ছেলে।

এ ঘটনায় নদী খনন কাজের সাব ঠিকাদার মো. আছাদুল হক বাদি হয়ে দিবাগত রাতে পাঁচ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অন্য অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের মৃত রইচ খন্দকারের ছেলে বিল্লাল হোসেন খন্দকার, রুবাই মোল্যার ছেলে মহাসিন মোল্যা, সোরাফ শেখের ছেলে শাহিদ শেখ, আলম চৌধুরীর ছেলে মাছুদ শেখ। এ ছাড়াও ভাঙচুরের সময় মুখে গামছা বাঁধা অজ্ঞাত আরও ৪০/৫০ জন ছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই অভিযোগে।

ঠিকাদার আছাদুল বলেন, কয়েকদিন ধরে অভিযুক্তরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না পেয়ে শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সজল আহম্মেদ টুলুসহ ৪০/৫০ জনের একটি সঙ্গবদ্ধ দল ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের উপর হামলা করে এবং আমাদের থাকার অস্থায়ী টিনের ঘরটি ভাঙচুর করে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে কথা হয় সজল আহম্মেদ টুলুর সাথে। তিনি নিজেকে ভ‚মি অধিকার আন্দলন কমিটির সদস্য দাবি করে বলেন, আমরা সাধারণ জনগনের স্বার্থে নবগঙ্গা নদী তীরবর্তী নির্দিষ্ট কয়েকটি মৌজার নাম উল্লেখ করে হাই কোর্টে একটি আবেদন করি। উচ্চ আদালত আমাদের পক্ষে রায়ও দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই ঠিকাদারের লোকজন পুনরায় নদী খনন করা শুরু করে। বিষয়টি মিমাংশা না হওয়া পর্যন্ত যাতে নদী খননের কাজ শুরু না করা হয় সেই লক্ষে স্থানীয় লোকজন নিয়ে আমরা বাঁধা দেই। এ সময় তিনি কখনও বিএনপি নেতা ছিলেন না বলেও দাবি করেন।

অভিযোগের বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের সাথে কথা হয়। তিনি বলেন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নদী পুণঃখননের বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের উপ-বিভাগীয় প্রকৌশলী স্বপন কুমার ঘোষ স্বাক্ষরিত এক পত্র সূত্রে জানাগেছে, গত ৩ ডিসেম্বর ঠিকাদারী প্রতিষ্ঠান নবগঙ্গা নদী পুনঃখনন কাজ শুরু করতে গেলে কিছু লোক বাঁধা দেয় এবং কাজের সাইট থেকে তাদের সরে যেতে বাধ্য করেন। যা সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির অসাধু তৎপরতার সামিল। এ বিষয়ে সরকারী উন্নয়ন প্রকল্প বাঁধাহীন ভাবে বাস্তবায়নের স্বার্থে আইনগত সহায়তা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও চিঠিতে উল্লেখ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে