বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট সুবাস চন্দ্র বোসের পক্ষে ব্যাপক সাড়া

নড়াইল জেলা পরিষদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে নড়াইলে জেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে।

জেলার তিনটি কেন্দ্রে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে ভোটাররা এসে ভোট দিচ্ছেন। সবকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। চারিদিকে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ এবং সবকটি কেন্দ্রে সিসিটিভি থাকায় সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেই মনে করছেন ভোটাররা।

সদর উপজেলার শাহবাগ ইউনিয়ন থেকে ভোট দিতে এসেছেন শাহাবাদ ইউনিয়নের মেম্বার মোঃ শফিয়ার রহমান। চেয়ারম্যান পদে অতীতের কাজ পর্যবেক্ষণ করেই ভোট দেবেন বলে জানিয়েছেন। দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য কোনো প্রার্থীকে ভোট দেবেন না এমনটাই জানালেন মিস্টার রহমান।

সদর উপজেলার বিছালী ইউনিয়নের মেম্বার সাধন কুমার বিশ্বাস ও এসেছেন ভোট দিতে। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন মিস্টার বিশ্বাস। অতীতে যে সমস্ত প্রার্থী এলাকার উন্নয়ন করেছেন সাধারণ মানুষের পাশে ছিলেন তাদেরকেই ভোট দেবেন বললেন মিস্টার বিশ্বাস। দুর্নীতির মামলা রয়েছে বা দুর্নীতির অপবাদ রয়েছে এমন কোন প্রার্থীকে ভোট দেবার প্রশ্নই ওঠে না অনেক ভোটারই এরকম বক্তব্য দিলেন।

বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেল আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত নড়াইলের জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি তারা আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান।

বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস ভোটারদের পছন্দের তালিকায় অনেক এগিয়ে রয়েছেন স্বচ্ছ ভাবমূর্তির কারণে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী