মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যানের জন্মদিনে কেক কাটেন মাশরাফি এমপি

জন্মদিনে রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্খী, বন্ধুমহলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভালবাসায় সিক্ত হলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৪৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নড়াইল জেলার সকল ইউনিয়নে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন কেক কাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন ঢাকায় একটি হোটেলে জন্মদিনের কেক কাটেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকায় অবস্থানরত রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধু ও শুভকাঙ্খীরা ফুলেল শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন।

এদিকে বিকালে নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আযম মাসুমের উদ্যোগে জন্মদিনের আয়োজন করা হয়।
এসময় জন্মদিনের কেক কাটেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাফিজ খান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাসিষ কুন্ডু মিঠুল, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভিডি গাউসুল আযম মাসুম, সাবেক ভিপি মোল্যা মাসুদুল হাসান সাবু, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি নেনু বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় শহরের গাড়ুচিড়া বাজারে আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আতীক মহিদসহ জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জন্মদিন উপলক্ষে নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী