শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতু উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষা হবে ২৪ জুন

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় ২৫ জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুন।

রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দীপু মনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। শেষ হবে ৬ জুলাই।

সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে