বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাত্র খুঁজছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি

পাত্র খুঁজছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পাত্র কেমন হবে, সেই চাহিদাও বিস্তারিত জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছেন নিজেই।

কেমন পাত্র চান স্বস্তিকা? বললেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।

এখানেই শেষ নয়, স্বস্তিকার পাত্র হতে হলে আরও একটি গুণ থাকতে হবে। অভিনেত্রীর ভাষ্য, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।

স্বস্তিকার এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের সূত্র একটি ফটোশুট। এক সংবাদমাধ্যমের জন্য বিয়ের মৌসুম উপলক্ষে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই ফটোশুটের ভিডিও ঝলক শেয়ার করেই ক্যাপশনে জুড়ে দিয়েছেন উল্লেখিত কথাগুলো।

তবে ক্যাপশনের কথাগুলো শুধুই প্রচারণা নাকি স্বস্তিকার মনের একান্ত চাওয়া, সেটা রয়ে গেছে ধোঁয়াশায়।

এদিকে শুক্রবার মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘করা কাগজ’। নওনীত রঞ্জনের পরিচালনায় এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন রজত কাপুর, আইশানি যাদব প্রমুখ। এছাড়া আসন্ন ডিসেম্বরে স্বস্তিকার ‘কালা’ নামের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর