বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাত্র না পেয়ে দুই দশক পর নিজেকেই নিজের বিয়ে!

ভারতের গুজরাট রাজ্যের পর এবার একই ঘটনার জন্ম ব্রিটেনে। পাত্র না পেয়ে দুই দশক আগের তরুণী বয়স চার দশক পার করে নিজেকেই বিয়ে করলেন! গত বছরের জুন মাসে গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু নিজেকে বিয়ে করে তাক লাগিয়েছিলেন। আর এমন কাণ্ড ঘটানো ব্রিটেনের তরুণীর নাম সারা উইলকিনসন।

ব্রিটেনের তরুণীর বয়স বর্তমানে ৪২ বছর। তিনি দীর্ঘ ২০ বছর অপেক্ষার পরও পছন্দের পাত্র পাননি। নিজের জমকালে বিয়ে অনুষ্ঠানের শখ ছিল। সেই শখ পূরণ করতেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। সারার দাবি, বিয়ের জন্য গত দুই দশক ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু উপযুক্ত পাত্র পাননি।

তিনি জানান, জমকাল বিয়ের অনুষ্ঠানের স্বপ্ন দেখতেন। আর তাই স্বপ্ন বাস্তব করতে দেরি না করে নিজেকেই বিয়ে করলেন। বিশেষ দিনটির জন্য কিনেছিলেন দামী আংটি। অভিনব বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারার নিকট আত্মীয় ও বন্ধুমহল।

গত ৩০ সেপ্টেম্বর সারা নিজের বিয়েতে হাতখুলে খরচ করেন। খরচ হয়েছে প্রায় সোয়া তের লাখ টাকা। অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল ৪০ জন। কিন্তু বউ সাজ থেকে শুরু করে বাসর সাজানোসহ খাওয়াদাওয়াতে বিপুল খরচ করেন তরুণী। সারা বলেন, এটাকে রীতি অনুযায়ী বিয়ে বলবেন না অনেকে। কিন্তু এটাই ছিল আমার বিয়ের দিন। বিয়ের জন্য জমানো অর্থই খরচ করেছি। সূত্র: বিবিসি নিউজ, দ্য সান ইউকে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত