রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত

করোনার কারণে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ হচ্ছে চলতি বছরের এইচএসসির ফলাফল। এই পদ্ধতিতে উত্তীর্ণের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া কীভাবে হবে তা জানানো হয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স পর্যায়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে এই পরীক্ষা হবে অনলাইনে।

বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলো অনলাইন মাধ্যমে নেয়া হবে। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে অফলাইনেও পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। আজ শনিবার সন্ধ্যায় উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ এই সিদ্ধান্ত জানায়।

শনিবার পাবলিক বিশ্ববিদ্যালয় পরিষদের এক বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল ওই সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা অংশগ্রহণ করেন।

গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি ড. অধ্যাপক মীজানুর রহমান জানান, বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি