বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রীর সফর, কর্মসূচি শেষে দুর্ঘটনায় সাংবাদিক আহত

সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে এসেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া দুই দিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সার্কিট হাউজ প্রাঙ্গণে উপস্থিত দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তার আগমনে নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

পরে তিনি তার নির্বাচনী এলাকা নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বরিশাল গণপূর্ত জোন, গণপূর্ত সার্কেলসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলায় তার আগমন ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর বিভিন্ন কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় ও অন্যান্য কর্মসূচি শেষে ফেরার পথে চরখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য।
তিনি পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং জাতীয় দৈনিক The Asian Age-এর জেলা প্রতিনিধি ও BNS-এর দক্ষিণাঞ্চল প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা