বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুড়ছে দোকান, কাঁদছেন ব্যবসায়ীরা

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আগুনের খবর শুনে নিউ ‍সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

নিউ ‍সুপার মার্কেটের এক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার ছিল, খুব ভালো বিক্রি হয়েছে। কিন্তু আজ আগুনে সব শেষ হয়ে গেলো। কী লাভ হলো বিক্রি করে? আমাদের সব শেষ হয়ে গেলো।

আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, রাত ৩টা পর্যন্ত দোকান করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেলো, টাকাও গেলো।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ