শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে যা বললেন শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী উত্তরাধিকারী কে হবেন?-এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে-বিদেশে সার্বক্ষণিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী তাকে রাজনীতির অনেক বিষয় শেখাচ্ছেন।
তবে শেখ হাসিনা বলেছেন, পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম।

শুক্রবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সায়মা ওয়াজেদ পুতুল পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম।

ভবিষ্যতে কে নেতৃত্বে আসবেন সেটি বাংলাদেশের জনগণ ঠিক করবে, আর ঠিক করবে আমার দল। ছেলেমেয়েকে শিক্ষা দিয়েছি। তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ। তাদের বলেছি, যে শিক্ষা দিয়েছি, সে শিক্ষা অনুযায়ী দেশের কল্যাণে কাজ করতে।

প্রধানমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ। সারা বিশ্বেই সে অটিস্টিক শিশুদের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

জয়ের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি। এই ডিজিটাল বাংলাদেশ জয়ের কাছ থেকে শেখা। জয়ই আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী