শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে কর্মরত তিন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), শিল্পাঞ্চল পুলিশ, পুলিশ টেলিকম ও রাজশাহী সারদার প্রধান হিসেবে নতুন কর্মকর্তারা এসেছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) সিআইডি প্রধান, সিআইডির গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই প্রজ্ঞাপনে আরো দুজন ডিআইজিকে বদলি করার কথা বলা হয়েছে। ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এবিপিএন ১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাককে রংপুর আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদকে এবিপিএন-৫-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, এবিপিএন ৫-এর অধিনায়ক শামীমা আক্তারকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমানকে খাগড়াছড়ির এবিপিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি এ এইচ এম আব্দুর রকিবকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আগের দিন মঙ্গলবার জারি হওয়া আরেক প্রজ্ঞাপনে আরো পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান এবং সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আসলাম শাহাজাদার পূর্বের বদলির আদেশ বাতিল করে তাকেও পুনরায় একই পদে বহাল রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক