বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৮২৫৮৩ পদ সৃজন করেছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশ পুলিশের বেতনভাতাসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। ২০০৯ সালে সরকার গঠন করার পর পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৮২ হাজার ৫৮৩টি পদ সৃজন করেছি।

রোববার সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কমিউনিটি পুলিশ জনগণের সঙ্গে সম্পৃক্ত করে দেশের আইনশৃঙ্খলা জানমাল রক্ষা করার ব্যবস্থা নিয়েছি। আমরা শিল্প পুলিশ করে দিয়েছি।

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক হত্যার ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের বাসায় সেদিন যখন আক্রমণ চালায় তখন এসবি সিদ্দিকুর রহমান এতে বাধা দিয়েছিল। তাকে গুলি করে হত্যা করা হয়। আরও অনেক পুলিশ সদস্য সেদিন আহত হন। আমি তাদের স্মরণ করি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে। আমি দেশে ফিরে এসে দেখি খুনি-দোসররা ক্ষমতায়। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখলাম, তখন পুলিশের বাজেট ছিল মাত্র ৪০০ কোটি টাকা। সেটিকে আমরা ৮০০ কোটি টাকা করে দিয়েছিলাম। পুলিশের বেতন-রেশন বৃদ্ধি করেছি। ট্রাস্ট ফান্ড গঠন করি। পুলিশের জন্য ঝুঁকি ভাতা আমরা প্রণয়ন করি।
‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে এবার শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২২’।

সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানস্থলে এসে দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ