বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় সবকিছু করবে কল্যাণ ট্রাস্ট : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সাংবাদিক সংগঠনের নির্বাচনকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করার জন্য এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রাস্ট্রীয় অনুদান ব্যাবহার করা হয়েছে, যা মোটেও কাঙিক্ষত নয়। বর্তমানে এ ধরনের কোনো অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকছি।

শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বলেন, দেশের সব অস্বচ্ছল ও পেশাদার সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার আওতায় নিয়ে আসা হবে। ইতোপূর্বে যারা দায়িত্বে ছিলেন, তাদের মতাদর্শের হলেই অনুদান দেওয়া হতো আর অন্য মতাদর্শ হলেই অনুদান আটকে দেওয়া হতো। কিন্তু এখন থেকে দলীয় বিবেচনায় নয়, শুধুমাত্র আবেদন পত্রের মেরিটকে বিবেচনায় নিয়েই আবেদনকারীকে সহায়তা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের মেধাবী সন্তানদের বৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যেই আমাদের কাছে শত শত আবেদন জমা হয়েছে। সেটি যাচাই বাছাই করে আগামী জানুয়ারির মধ্যেই সাংবাদিক সন্তানদের বৃত্তির আওতায় নিয়ে আসা হবে। ৬ষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত এ বৃত্তি প্রদান করার পরিকল্পনার কথা জানান তিনি।

মতবিনিময় সভা ও চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মীর মুশফিক আহসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি মো. হুমাউন কবীর, এখন টিভির বরিশাল ব্যুরো চীফ ফেরদাউস সোহাগ, দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা প্রমূখ।

সভা শেষে বরিশাল বিভাগের মোট ১৪ জন সংবাদকর্মীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ