বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা ও চিন্তাধারা এবং নেতৃত্বের প্রশংসা করে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

তিনি বলেন, ‘তার চেষ্টা-মেহনত ও দেশের প্রতি ভালোবাসা দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন এমপি হানজালা। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এমপি হানজালা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করতে চাই- তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন; তার যে মন মানসিকতা। আমরা দেখতে পারছি যে, বিগত দিনে আমরা সে জিনিসগুলো কখনই দেখতে পাইনি।’

তিনি আরও বলেন, ‘তার এই যে চেষ্টা, মেহনত, যে কষ্ট দেশের জন্য, দেশের প্রতি। এটাতে আমরা নিজেরাও বেশ ইনস্পেয়ার (উৎসাহিত) হই।’

এমপি হানজালা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই জিজ্ঞাসা করতে চাই- আপনার মধ্যের সেই চিন্তাধারাটা তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এজন্য অনেক অন্যায়-অবিচার হয়তো হয়ে থাকে।’

তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনার এই চিন্তাধারাটা আপনার ম্যাসেজটা যেন তৃণমূল পর্যন্ত যায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কী করতে পারেন?’

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে নোটিশ দেন। আমি প্রস্তুত হয়ে এর উত্তর দেব।’

তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের এই দেশকে পুনর্গঠনের যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী তফসিলে তুলে ধরেছিল।’

তিনি বলেন, ‘এবং সরকার গঠনের পরে যেহেতু সরকার চালানোর জন্য সে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। ফলে আরও বেশি তথ্য পাওয়ার কারণে আমরা আমাদের সেই পরিকল্পনাগুলোকে আরও বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ পেয়েছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এবং খুব স্বাভাবিকভাবেই একটি দেশে বিশদ পরিকল্পনা গ্রহণ করতে গেলে কিছুদিন সময় প্রয়োজন হয়। আমরা যখন এই কাজগুলো শুরু করব তখন নিশ্চয়ই সমগ্র পর্যায়ের মানুষ সব পর্যায়ের মানুষ বিষয়গুলো জানতে পারবেন।’

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ