শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসন, রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর শীর্ষ নেতারা। সোমবার (১১ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে প্রতিনিধি দলে সহ-সভাপতি রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং উপদেষ্টা মাহদি আমিনও উপস্থিত ছিলেন।

বৈঠকে পণ্য বহুমুখীকরণ, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেইড ফাইবার (এমএমএফ) ব্যবহার বাড়িয়ে উচ্চমূল্যের পোশাক উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বিজিএমইএ’কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বন্ধ কারখানা পুনরায় চালু করতে সরকারের বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান। একইসঙ্গে তিনি প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সংকটে থাকা কারখানাগুলোর জন্য বিশেষ নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব করেন, যাতে কারখানা বন্ধ হওয়া রোধ এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখা যায়।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কারখানা পুনরায় সচল করা এবং টিকে থাকার লড়াই করা কারখানাগুলোকে সুরক্ষা দেওয়া—উভয় বিষয়েই সরকার সমান গুরুত্ব দেবে। বিজিএমইএ’র সুপারিশের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বৈঠকের শেষে দেশের শিল্পখাত ও অর্থনীতির উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ