মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের

শুক্রবার ভারতের গোহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৬৩ রান করে শ্রীলঙ্কা। পরে বাংলাদেশ ওই রান টপকে যায় ৪৭ বল হাতে রেখে।

লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিমের জুটিতে বাংলাদেশ পেয়েছে একশ ছাড়ানো উদ্বোধনী জুটি।

হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুজনেই। লিটন দাস রান খরা কাটিয়ে খেলেছেন বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মতো ইনিংস।
ব্যাটিংয়ে নামা ব্যাটারদের মধ্যে রান পাননি কেবল তাওহীদ হৃদয়। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ভেল্লালগের শিকার হন তিনি।

দলের জয়ের বাকি পথটা পাড় করেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। ৬৪ বলে ৬৭ রান করেন মিরাজ, ৪৩ বলে ৩৫ রান আসে মুশফিকের ব্যাট থেকে।
৯ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন মাহেদী হাসান। সবচেয়ে বেশি ১০ ওভার করা মেহেদী হাসান মিরাজ ৩২ রান দিয়ে এক উইকেট নেন।

এছাড়া একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

সর্বশেষ এশিয়া কাপে দুবারের মুখোমুখি দেখায় বাংলাদেশ হারাতে পারেনি লঙ্কানদের। বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে এসে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে। সাকিববিহীন ম্যাচে অধিনায়কত্ব পাওয়া মিরাজ আজ ব্যাটে-বলে অবদান রেখেছেন দারুণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা