বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিন্টন টুনার্মেন্টের পুরস্কার বিতরন

ফকিরহাটে মুজিব জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০বছর পূর্তিতে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিন্টন টুনার্মেন্ট-২০২১ এবং উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন-২০২০ এর পুরস্কার বিতরন অনুষ্ঠান বুধবার রাত ১১টায় উপজেলা পরিষদ চত্তরে জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলায় মানুষের আত্মশক্তি বৃদ্ধি করে। খেলাধুলা পারে একটি মানুষকে সুস্থ সবল জীবন গড়তে। আপনাদের সন্তান সহ যুবসমাজ-কে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে হলে তাদেরকে খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলার জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ব আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও বাগেরহাটের সহকারি জেলা দায়রা জজ মোঃ খুরশিদ আলম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নিবার্হী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, সহকারী জজ মোঃ ইমরান হোসেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহা. মুছাব্বেরুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নিবার্হী অফিসার মোসাঃ মাফফারা তাসমিন, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুর আনাম, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, রেজাউল করিম ফকির, খান শামীম জামান পলাশ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, কাজি মোঃ মহসিন ও এ্যাডঃ হীটলার গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, প্রাণী সম্পদ অফিসার ডা: পুষ্পেন শিকদার, ডা: শাহরিয়ার শামিম, সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী সহ অসংথ্য ক্রীড়ামোদী দর্শক।

ফকিরহাটে পঞ্চম দিনেও উৎসব মূখর পরিবেশে করোনার টিকা গ্রহন

ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান উৎসবের পঞ্চম দিন অতিবাহিত হয়েছে। মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন এদিন অর্থাৎ বৃহস্পতিবারে অন্যান্য দিনের মত উৎসব মূখর পরিবেশে ৭৫৬জন টিকা গ্রহন করেছে। এ পর্যন্ত মোট ৫দিনে ফকিরহাটে টিকা গ্রহন করেছেন মোট ১হাজার ৪শত ৯০জন। অত্র উপজেলায় প্রথম ধাপে কোভিড-১৯ এর ভ্যাকসিন এসেছে মোট ৪হাজার ৮শত। এরমধ্যে ২হাজার ৪শত জনকে টিকা প্রদান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।

ফকিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তিুতি সভা

ফকিরহাট উপজেলা অডিটলিয়ামে বৃহস্পতিবার বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ই মার্চ ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালণের লক্ষ্যে প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুলা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, মো: ইউনুস আলী শেখ, মো:শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, পল্লী বিদ্যুতের ডিজিএম, এস এম আহসানুল করিম সহ বিভিন্ন কর্মকর্তা শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ