শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

ফকিরহাটে ইমাম পরিষদের কমিটি গঠন

ফকিরহাট অস্থায়ী কেন্দ্রীয় মসজিদে গত ২ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে কমিটি গঠন হয়েছে। ইমাম পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি আঃ মান্নান ,উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আঃ লতিফ,মাওলানা ইব্রাহীম এর উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে ইমাম পরিষদের নবগঠিত কমিটির সভাপতি মাওলানা মুফতি আবুল হাসান ও সাধারন সম্পাদক হাফেজ মাওলানা বেলাল হুসাইনের নাম ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির অন্যন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আঃ মান্নান,সহ সভাপতি মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা আঃ রহীম,যুগ্ন সম্পাদক হাফেজ ক¦ারী শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর,কোষাধ্যক্ষ মাওলানা নাজিবুল্লাহ,সহ কোষাধ্যক্ষ ক্বারী মোঃ আঃ করিম,প্রচার সম্পাদক মাওলানা মুঈন উদ্দিন,সহ প্রচার সম্পাদক হাফেজ মোঃ মেজবাহ উদ্দিন ইব্রাহীম,দপ্তর সম্পাদক হাফেজ মোঃ জাহাঙ্গীর হোসাইন, সহ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ আবু তাহের ,সদস্য হাফেজ মোঃ আব্দুল্লাহ,হাফেজ মোঃ আমানুল্লাহ,হাফেজ মোঃ আবু রহমান প্রমুখ।

ফকিরহাটে খুলনা সিটি মেয়রের গাড়িতে নসিমনের ধাক্কা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী পাজেরো গাড়িটিকে ধাক্কা দিয়েছে এক নসিমন। ২ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এ সময় সিটি মেয়র তার গাড়িতেই ছিলেন। গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নসিমনটিকে জব্দ করতে পারলেও নসিমনের চালককে আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় মেয়রের গাড়ির সামনে হঠাৎ একটি নসিমন এসে থেমে যায়। এ সময় মেয়রের গাড়ির চালক গাড়ির গতি কমালে পেছন থেকে আরেকটি নসিমন এসে ধাক্কা দেয়।এতে গাড়ির পেছনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে গাড়িতে থাকা মেয়র বা তার সংগীদের কেউই কোনো রকম আহত হননি। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়িটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।দুর্ঘটনা পরবর্তী তাৎক্ষণিক নসিমনের চালক পালিয়ে গেলেও নসিমনটিকে জব্দ করা হয়েছে। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে একটি নসিমন পেছন দিক থেকে এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও আমি সুস্থ আছি। সিটি মেয়র খুলনা থেকে ওই সময় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় একটি উন্নয়ন কাজ পরিদর্শনে যাচ্ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান