বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

ফকিরহাটে মায়ের দোয়া টেলিকমে স্মার্টফোন জোন এর শুভ উদ্বোধন

ফকিরহাট ডাকবাংলা মোড়ে মায়ের দোয়া টেলিকমে স্মার্টফোন জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি রবিবার দুপুরে প্রতিষ্ঠানের এমডি সোহেল আরমান ও শেখ এনামুল কবির আয়োজনে শুভ উদ্বোধন করেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের টেরিটরি ম্যানেজার ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক খান রুবেল হোসেন, ফকিরহাট প্রেসক্লাবের সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ সৈয়দ আলী, সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

ফকিরহাটে নারী মাদককারবারী আটক
ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে হাফিজা বেগম( ৪৮) নামের এক ওয়ারেন্টভুক্ত নারী মাদককারবারী আটক হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে ফকিরহাট সদর ইউনিয়নের বাড়াশিয়া মধ্যপাড়া এলাকার মৃত আলতাফ হোসেন এর স্ত্রী হাফিজা বেগম (৪৮)কে আটক করা হয়েছে। যার ফকিরহাট মডেল থানার জি আর মামলা নং ৪০/১৯।

ফকিরহাটের বেতাগায় কমিউনিটি ক্লিনিকে ব্র্যাক এর ওরিয়েন্টেশন ও কোভিড-১৯ প্রটেকশন কমিটি গঠন
ফকিরহাটে বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে ব্র্যাকের আয়োজনে ওরিয়েন্টেশন ও কোভিড-১৯ প্রটেকশানে কমিটি গঠন করা হয়েছে। ১৬ জানুয়ারি ২০২১ ইং শনিবার সকাল ১০টায় কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক ওরিয়েন্টেশন ও কমিউনিটি করোনা ভাইরাস প্রটেকশন কমিটি (পপঢ়প) গঠনের ওই অনুষ্ঠানটি বেতাগাস্থ মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক প্রাংঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য অসিত দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত)রঞ্জন কুমার সেন।এছাড়া এসময় বিশিষ্ট সমাজসেবক মহেন্দ্রনাথ দাশ,বীর মুক্তিযোদ্ধা অমর দাশ,পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিপিকা রানী দাশ,প্রধান শিক্ষক অসিত দাশ,ইউপি সদস্য কামরুন্নাহার নিপা,সাবেক ইউপি সদস্য মল্লিকা রাণী দাশ,ইউপি সদস্য মোঃ ফুরকান শিকারী, ব্র্যাকের ফকিরহাট উপজেলা কোভিড -১৯ এর এলাকা ব্যবস্থাপক বাসুদেব নন্দী, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি রিংকু বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন । সভা শেষে করোনা ভাইরাস প্রটেকশনে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক