শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘গণচাঁদা’ চাইলেন নুর

গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছে নুর-রাশেদরা। বিষয়টি রাজনীতিতে এক সময় ইতিবাচক হিসেবে দেখা হলেও এখন তা বেশির ভাগ ক্ষেত্রেই দলের নেতারা ব্যক্তিগত সুবিধায় কাজে লাগায় বলে দাবি করেছেন শিক্ষক ও রাজনীতিকরা।

তারা বলছেন, ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলো ব্যক্তিগত নামে হওয়ায় তা আরো সন্দেহের সৃষ্টি করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক একাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করা হয়।

সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে ৮টি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যাক্তি নামে ব্যাংক একাউন্ট নম্বর প্রকাশ করেন।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এটি নুর-রাশেদদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না।

একজন শিক্ষার্থী বলেন, সাধারণ জনগণের কাছ থেকে টাকা নেয়া অবশ্যই কোনো উদ্দেশ্য তার আছে।

আরেকজন বলেন, এভাবে তিনি জনগণের কাছ থেকে টাকা নিতে পারেন না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলছেন, অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে। তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নিজস্ব একাউন্টে।

সিপিবি সম্পাদক বলেন, একটা সংগঠনের আর্থিক স্বচ্ছতা থাকতে হলে অবশ্যই ব্যাংকের নামে সংগঠিত হতে হবে। এটা কোনো মানুষের নামে নয়, সংগঠনের নামে হবে।

সাধারণ মানুষকেও এসব বিষয়ে আবেগপ্রবণ না হয়ে বিচার বিশ্লেষণ করার তাগিদ দিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’

কারাগারে থাকার সময় অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী