বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্লাইট রেস্ট্রিকশন জোনে ৫২৫ উঁচু ভবন, চিঠি দিলেও ভাঙেনি রাজউক

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে ফ্লাইট রেস্ট্রিকশন জোনে অবৈধভাবে অন্তত ৫২৫টি উঁচু ভবন নির্মাণ করা হয়েছে। গত ১০ বছরে গড়ে উঠেছে এসব ভবন। এসব ভবন ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বার বার চিঠি দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর কুর্মিটোলায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভিয়েশনের যেহেতু নেই, তাই আমরা এ বিষয়ে বার বার রাজউককে চিঠি দিয়ে জানিয়েছি। এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের।

সংবাদ সম্মেলনে গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের প্রসঙ্গ আসে। বিমানবন্দরের আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের অনুমোদন দেওয়া হয় কি না, তা বেবিচক চেয়ারম্যানের কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, মাইলস্টোন স্কুলের আশপাশে কোনো অবৈধ উঁচু ভবন নেই। সেখানে ১৫০ ফুট পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে এবং বাস্তবে সর্বোচ্চ ১৩৫ ফুট উঁচু ভবন রয়েছে।

সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে প্রশ্ন করা হলে বেবিচক চেয়ারম্যান বলেন, উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে কাজ পুরোদমে এগোচ্ছে এবং জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের অপারেশন-বিষয়ক আলোচনা চলছে। উভয়ের মধ্যে সমঝোতা হলে চুক্তি সই হবে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান