সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না এমপি রুহুল হক

মো: আবু বক্কর সিদ্দিক: বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলেছেন অধ্যাপক ডা: আফম রুহুল হক এমপি। জাতীয় শোক দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের ও তার সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন।

বুধবার (১৬ আগষ্ট) বেলা ১২ টায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ অফিসের পাশে সানি মার্কেটের প্রথম তলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে শাহাদাৎবরণকারী রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আজিজুর রহমান নয়নের সঞ্চালনায় ইউপির আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ শাহারীয়ার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ মহিবুল্লাহ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, আব্দুল খালেক, সাইফুল ইসলাম, মোঃ মহব্বত, মোঃ সেলিম সহ নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হাবিবুর রহমান। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে তাবারুক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা