বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বডিবিল্ডিং, ৮৬ বছর বয়সে গড়লেন রেকর্ড

সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি হিসেবে বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে রেকর্ড গড়েছেন জাপানের ৮৬ বছর বয়সী এক ব্যক্তি। তার নাম তোশিসুকে কানাজাওয়া। গত ৯ অক্টোবর ওসাকায় অনুষ্ঠিত জাপানের ৬৮তম পুরুষ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি হিসেবে নিজের রেকর্ড নিজেই ভাঙেন এই বডিবিল্ডার।

খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, বয়স ৮০ এর কোঠায় গেলে যেখানে বেশিরভাগ মানুষ শরীরে বড় কোনো আঘাত না পেয়ে বেঁচে থাকাকে সাফল্য মনে করেন, সেখানে কানাজাওয়া এখনো নিয়মতি জিমে গিয়ে শরীরচর্চা করেন। তার শারীরিক গঠন এখনো অটুট আছে।

যদিও প্রতিযোগিতায় চূড়ান্ত ১২ জনের মধ্যে থাকতে পারেননি কানাজাওয়া, তাতে তার আক্ষেপ নেই। কানাজাওয়া বলেন, ‘অংশ নিতে পেরেই আমি কৃতজ্ঞ। আমি আশা করি আমাকে এ বয়সেও চ্যালেঞ্জ নিতে দেখে অন্যরা উৎসাহিত হবে।’
তরুণ বয়সে কানাজাওয়া একাধিকবার বডিবিল্ডিং প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। ২৪ বছর বয়সে প্রথমবারের মতো জাপান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তোশিসুকে কানাজাওয়া। ২৭ বছর বয়েসে দ্বিতীয়বার ‘মিস্টার জাপান’ খেতাব জেতেন তিনি।

৩৪ বছর বয়সে এ খেলা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর শরীরচর্চা বন্ধ করে দিয়ে ধূমপান ও মদপানে নিমগ্ন হয়ে গিয়েছিলেন। খাওয়াদাওয়াতেও কোনো লাগাম ছিল না তার।

তবে জীবনের একপর্যায়ে নিজের শরীর নিয়ে নিজেই হতাশ হয়ে পড়েন তিনি। এরই মধ্যে তার স্ত্রী বারবার অসুস্থ হয়ে পড়তেন। স্ত্রীকে উৎসাহ জোগাতেই ৫০ বছর বয়সে আবার বডিবিল্ডিং শুরু করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?