বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে আইএমএফ

বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিতে একমত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এখনই এই বাজেট সহায়তা অনুমোদন করবে না সংস্থাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে বিশ্বব্যাংকে যাওয়ার পর হয়তো এই অর্থ অনুমোদন হতে পারে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে মিটিংয়ে আমাদের ৫০০ মিলিয়ন বাজেট সাপোর্ট দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে আসার পর হয়তো এই অর্থটা অনুমোদন হবে এবং ঘোষণা আসবে।

গভর্নর বলেন, ‌বিশ্বব্যাংক গ্রুপের কাছে আমাদের ২৫০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট আটকে আছে। কারণ এর কয়েকটি শর্ত আমরা পূরণ করতে পারিনি। কিন্তু এই ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সাপোর্টের সব শর্ত আমরা পূরণ করেছি। এখন শুধু অর্থ ছাড় হওয়ার অপেক্ষা।

আইএমএফের ঋণের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার বলেন, আগামী সেপ্টেম্বর মাসে তাদের দেওয়া অর্থের প্রথম রিভিউ আসবে। তখন তারা দেখবে তাদের দেওয়া নির্দেশনাগুলো আমরা অর্জন করেছি কি না। এই মুহূর্তে তারা জানতে চেয়েছিল ইন্ডিকেটরগুলোর কী অবস্থা। আমরা তাদের বিস্তারিত জানিয়েছি। তারা এখন পর্যন্ত আমাদের কার্যক্রমে খুশি।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ