শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে সাতক্ষীরায় সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশে সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে সাতক্ষীরায় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিকের চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহমেদ খান।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিসিকের পরিচালক (অর্থ) মোঃ কামাল উদ্দীন বিশ্বাস, বিসিক খুলনা অঞ্চলের পরিচালক মনসুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুর রহমান, সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিসিক সাতক্ষীরার উপ-ব্যাবস্থাপক গৌরব দাস, জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাঠ পর্যায়ে ১৯৬১ সালে লবন উৎপাদন শুরু হয় বাংলাদেশে। আর এ লবন মিল পর্যায়ে প্রক্রিয়াজাতকরন ও আয়োডিনযুক্তকরন করা হয় ১৯৯০ সালে। এরপর বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে লবন সরবরাহ করা হয়। বক্তারা বলেন, লবনে থাকা আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। থাইরক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান আয়োডিন। থাইরক্সিন হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রন করে থাকে। থাইরয়েড হরমোন দেহের লিভার, কিডনি, হার্ট, মাংসপেশীসহ বিভিন্ন অঙ্গের জৈবরাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্র করে। এছাড়া মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে অত্যাবশ্যকীয় হরমোন। বক্তারা এসময় মানবদেহের জন্য আয়োডিনের উকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ