বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কে কত ভোট পেলেন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত।

দু’জন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট। আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট। এ হিসেবে মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।

এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
তিনি পেয়েছেন ১৯১ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেলেন নিপুণ।

সহ-সভাপতি পদে ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল ও ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুম পারভেজ রুবেল।

সহ সাধারণ সম্পাদক পদে ইলিয়াস-নিপুণ প্যানেলের সাইমন সাদিক জয়ী হয়েছেন ২১২ ভোটে। তার সঙ্গে সিনিয়র অভিনেতা সুব্রত হেরেছেন ১২৭ ভোট পেয়ে।

১৮৪ ভোটে জয় পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। চিত্রনায়ক আলেকজান্ডার হেরেছেন ১৫৫ ভোটে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে হেরে গেছেন চিত্রনায়ক নিরব। জিতেছেন ২০৫ ভোট পাওয়া জয় চৌধুরী। নিরবের ভোটসংখ্যা ১৩৪।

দপ্তর সম্পাদক পদে আরমান পেয়েছেন ২৩২ ভোট। তার কাছে জ্যাকি আলমগীর হেরেছেন ১০৭ ভোট পেয়ে।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন। তার ভোট ২০৩। জাকির হেরেছেন ১৩৬ ভোট নিয়ে৷

কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস। তার ভোটসংখ্যা ২৪০।
মৌসুমী পেয়েছেন ২২৫ ভোট, অঞ্জনা সুলতানা ২২৫, রোজিনা ১৮৫, অরুণা বিশ্বাস ১৯২, আলীরাজ ২০৩, সুচরিতা ২০১, কেয়া ২১২, অমিত হাসান ২২৭, জেসমিন ২০৮, চুন্নু ২২০ ভোট পেয়েছেন।

ফরহাদকে হারিয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আজাদ খান। আজাদ পেয়েছেন ১৯৩ ভোট, বিপরীতে ১৪৬ ভোট পেয়েছেন ফরহাদ।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী