শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় এই মন্তব্য করেন শেহবাজ শরিফ।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে শেহবাজ শরিফ জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।

নিউইয়র্ক এবং কায়রোতে তাদের বৈঠকের কথা স্মরণ করে পাক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্যবিমোচনে তার ভূমিকার প্রশংসা করেন।

শেহবাজ শরিফ আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান গতি বজায় রাখতে উভয় দেশ উচ্চপর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে তার সুবিধামতো পাকিস্তানে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

এদিকে পাক প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সফরের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন