রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি, অনুপ্রবেশ থামেনি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দক্ষিণ সীমান্তের ঘুমধুমের তুমব্রু পয়েন্টে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রায় ১০ দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৯টায় তুমব্রু রাইট ক্যাম্প থেকে গোলাগুলির শব্দ শোনা যায়।

স্থানীয়রা জানান, গোলাগুলি ১০ মিনিট স্থায়ী ছিল। এদিকে তিন দিন আগেও ৮-১০ জন অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান।

ব্যবসায়ী সরওয়ার কামাল, ছৈয়দ হোসাইন ও ওসাইন তংচঙ্গা বলেন, তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেকুবুনিয়া থেকে এ গোলাগুলি হয়েছে। এতে তুমব্রু ও হেডম্যানপাড়ার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, প্রায় সময়ই গোলাগুলি হয়। আজও তাই হয়েছে। তবে আরাকান আর্মির কাছ থেকে ক্যাম্প পুনরুদ্ধারে জান্তা বাহিনী বিমান হামলা করবে—এ ধরনের ভুয়া কথা রটে গিয়েছিল সর্বত্র। এতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর-পূর্ব সীমান্তে ব্যাপক হারে চোরাচালান চলছে। সীমান্তের ৩৭ নম্বর পিলার বাইশফাঁড়ি এলাকা থেকে ৫০ নম্বর পিলারের লেবুছড়ির বাহির মাঠ পর্যন্ত দীর্ঘ সীমান্তের অন্তত ২০টি পয়েন্ট দিয়ে চোরাচালান বেড়ে দ্বিগুণ হয়েছে। মিয়ানমার থেকে গরু, মহিষ, ইয়াবা, সিগারেটসহ আসছে আর বাংলাদেশ থেকে ভোজ্য ও জ্বালানি তেল, চাল, বিস্কুটসহ খাদ্যসামগ্রী যাচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, পূর্ব সীমান্তে চোরাচালান বেড়েছে ১০ গুণ। বিশেষ করে চাল, ভোজ্য ও জ্বালানি তেল যাচ্ছে প্রচুর। মিয়ানামার থেকে আসছে গরু, মহিষ, সিগারেটসহ নানা পণ্য। এগুলো বন্ধ না হলে এ সীমান্তে খাদ্যসংকট দেখা দিতে পারে।

মোহাম্মদ ইমরান বলেন, মিয়ানমারে সংঘাতের কারণে সেই দেশের মানুষ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় তিন দিন আগেও দুই পরিবারের ৮-১০ জন মিয়ানমারের মুরং নাগরিক, দোছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুরিক্ষ্যং মৌজার মেনরোয়াপাড়ায় আশ্রয় নিয়েছে।

সার্বিক বিষয়ে ১১ বিজিবি অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ