বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছে। বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সহযোগিতা করা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

এদিন সকাল থেকে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধা জানাতে আসেন জিয়ার সমাধিস্থলে।

মির্জা ফখরুল বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে আসেন জিয়াউর রহমান, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির রাজনীতির মূল আদর্শ ও লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে রাজনীতিতে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়।

তিনি বলেন, পোশাক শিল্পের সূচনা করেছিলেন জিয়াউর রহমান, বিদেশে শ্রম-রপ্তানির কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।

সংস্কার কমিশনগুলোকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সমর্থনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে। নিঃসন্দেহে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার