শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজিবির অভিযানে সাতক্ষীরায় প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনস্থ কাকডাঙ্গা, ভোমরা, পদ্মশাখরা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ১৩/৩-এস এর ৭ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ ভাদিয়ালী পাকা রাস্তা নামক স্থান হতে দুইটি পৃথক অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ আটক করে।

ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/৭ এস এবং ২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষী দাড়ি ও ঘোষপাড়া নামক স্থান হতে ৮৭,০০০ টাকা মূল্যের কম্বল ও কাপড় সামগ্রী আটক করে। পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ২ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাসপাড়া নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস আটক করে।কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পূর্ব কালিয়ানী নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬-‌এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ চান্দা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ২ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ১৩/৩-এস এর ৭ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাংগা থানাধীণ ভাদিয়ালী পাকা রাস্তা নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ চান্দা নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কর্তৃক কলারোয়া থানাধীন গোপীনাথপুর পাকা রাস্তার উপর হতে ৮৪,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সর্বমোট ১০,৭১,০০০/- (দশ লক্ষ একাত্তর হাজার) টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর