বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিতর্কিত চিঠি: ধর্ম মন্ত্রণালয়ের সেই সিনিয়র সহকারী সচিবকে বরখাস্ত

কোটাবিরোধী আন্দোলনের নামে ‘সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের’ ক্ষয়ক্ষতির তথ্য চাওয়া ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে বরখাস্ত করে ধর্ম মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) খান শাহানুর আলমের সই করা চিঠিটি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসক, হজ অফিসের পরিচালক এবং হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করে এর সমালোচনা করতে থাকেন। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরে এলে গতরাতে ‘ভুলক্রমে জারি করা পত্রটি বাতিল করা হলো’ বলে আরেকটি চিঠি পাঠানো হয়। আজ চিঠিতে সই করা কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তের অফিস আদেশে বলা হয়েছে, সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমের গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহের ইস্যু করা পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করা হয়েছে।
পত্রটি এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় পাঠানো হয়েছে। এটি বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের গুরুতর ঘটনার কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।

এতে আরও বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হলো।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত