বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : অশ্রুঝরা শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ডিবি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বেদোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ।

জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা
পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর
রহমান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার,
প্রাক্তণ শিক্ষক শ্যামা প্রসাদ বসু।

ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য কোরবান আলী, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম গাজী, ম্যানেজিং কমিটির সদস্য রফিক মোল্যা, ইলিয়াছ হোসেন বাবু, জালাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ও
শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মোহসিন উদ্দীন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডিবি ইউনাইটেড হাইস্কুলের ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল: সূর্য উদয় ক্ষণে কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বিদ্যালয়ে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দুপুরে গণভোজ, ফাতেহাপাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক