বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চলতি বছরে নির্বাচন কঠিন: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেনি। ফলে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাজিদ ইসলাম।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রয়টার্স প্রতিবেদনটি প্রকাশ করে।

নাহিদ ইসলাম বলেন, স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যকম স্বাভাবিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে বলে আশা করেছিলাম। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিরাজমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, যখনই অনুষ্ঠিত হোক নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ ওপর ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলিলটি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করা ও আন্দোলনে নিহত ১,০০০ জনের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

একমাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারলে নির্বাচনের দিকে আগানো যাবে। তবে বেশি সময় লাগলে নির্বাচন পেছানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দলের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি দলকে অর্থায়ন করছেন। শীঘ্রই নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু ও নির্বাচনের জন্য একটি তহবিল তৈরির উদ্যোগ নেব।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী