বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছেছে আজ

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে (৮ বিলিয়ন) পৌঁছেছে মঙ্গলবার (১৫ নভেম্বর)।

জাতিসংঘ জানিয়েছে, এদিন পৃথিবীর যে কোনো প্রান্তে জন্ম নেয়া প্রথম শিশুটিই হয়েছে বিশ্বের ৮০০ কোটিতম ব্যক্তি।
বিশ্বের ৮০০ কোটিতম ব্যক্তি হলো মঙ্গলবার জন্ম নেয়া প্রথম শিশু।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, পৃথিবীকে রক্ষা করা প্রতিটি মানুষের সমান দায়িত্ব। এমন সময়ে জনসংখ্যার এ মাইলফলক বৈচিত্র্য এবং অগ্রগতি উদযাপনের একটি উপলক্ষ হয়ে এসেছে। খবর এনডিটিভি’র।

জাতিসংঘ বলছে, ১৫ নভেম্বর ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করেছে বিশ্ব। জনস্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ওষুধের উন্নতির কারণে মানুষের আয়ু বেড়েছে, যা জনসংখ্যার এ মাইলফলক সৃষ্টি করেছে।

বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটি হতে সময় লেগেছে ১২ বছর। তবে ৯০০ কোটি হতে প্রায় ১৫ বছর (২০৩৭ সাল পর্যন্ত) সময় লাগবে। কারণ জনসংখ্যা বাড়ার সামগ্রিক হার ধীর হয়ে যাচ্ছে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেন, ৮০০ কোটি জনসংখ্যা মানবসভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর বড় কারণ গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশু মৃত্যুহার কমে আসা।

তিনি বলেন, ‘আমি জানি, এ মুহূর্তটি সবাই উদ্‌যাপন করবে না। বিশ্বে অতিরিক্ত জনসংখ্যার কথা বলে কেউ কেউ উদ্বেগও প্রকাশ করছেন। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, মানুষের এ সংখ্যা ভয়ের কোনো কারণ নয়।’

অধিক জনসংখ্যা কি পৃথিবীর জন্য বোঝা হয়ে দাঁড়াবে? অনেক বিশেষজ্ঞ বলছেন, প্রশ্নটি ভুল। অতিরিক্ত জনসংখ্যা নিয়ে ভীত না হয়ে, আমাদের উচিত ধনী ব্যক্তিদের সম্পদের অতিরিক্ত ব্যবহারের দিকে নজর দেয়া।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা