বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন, দিচ্ছে আত্মহত্যার হুমকি

মণিরামপুরে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী এক গৃহবধূ। বুধবার সকাল থেকে তিনি ওই বাড়ির প্রধান ফটকের বাইরে অবস্থান করছেন।

গৃহবধূ উপজেলার মাঝ লাউড়ি গ্রামের এক মুরগি বিক্রেতার স্ত্রী। একই গ্রামের সাবেক ইউপি সদস্য মুজিবর রহমানের ছেলে রাসেল আহমেদের সাথে ৩ বছরের পরকীয়ার সূত্র ধরে তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেছেন।

এখবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানাগেছে।

এদিকে- প্রেমিক রাসেল বিয়ে না করা পর্যন্ত ওই বাড়িতে অবস্থানের কথা জানিয়েছেন ওই গৃহবধূ।

গৃহবধূ বলেন- আমার স্বামী ও ৭ বছরের ছেলে সন্তান রয়েছে। রাসেল ৩ বছর ধরে আমার সাথে সম্পর্ক করেছে। এক বছর ধরে আমার সাথে অন্তরঙ্গভাবে মিশেছে সে। ৩ দিন আগে রাসেল আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে তাঁর এক বান্ধবীর বাসায় আমাকে রেখে বাড়ি চলে আসে সে। এরপর আর যোগাযোগ না করায় বুধবার (১৯ অক্টোবর-২০২২) সকালে আমি রাসেলের বাড়ি এসে উঠেছি।

গৃহবধূর বলেন- বিষয়টি রাসেলের পরিবার জানেন। তাঁর বাবা মুজিবর মেম্বর আমার বাবার সাথে কথা বলে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছেন। এখন আমি আসার পর তাঁরা রাসেলকে সরিয়ে রেখে বাড়ির দরজা ভিতর থেকে আটকে দিয়েছে। একবার আমি বাড়ির ভিতরে ঢুকেছিলাম। পরে রাসেলের মা বোনেরা আমাকে মেরে টেনেহেঁচড়ে বের করে দিয়েছে। গৃহবধূ বলেন- বাবার বাড়ি আমাকে জায়গা দিচ্ছে না। স্বামীর ঘরেও ফেরা সম্ভব না। হয় রাসেল আমাকে বিয়ে করবে আর না হয় আমি এখানে আত্মহত্যা করব।

স্থানীয়রা জানান- গৃহবধূর স্বামী মণিরামপুর বাজারে মুরগি বিক্রি করেন। নিয়মিত সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেন তিনি। এ সুযোগে রাসেল গৃহবধূর সাথে পরকীয়ায় জড়ায়।

রাসেলের বাবা সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান বলেন- ৩দিন আগে ঘটনা টের পাইছি। মেয়ের বাবার সাথে মঙ্গলবার (১৮ অক্টোবর-২০২২) কথা হয়েছে। এরমধ্যে বুধবার সকালে মেয়ে এ কাণ্ড ঘটিয়েছে।

মুজিবর রহমান আরো বলেন- সকাল থেকে ছেলে বাড়ি নেই। কি করা যায় দেখছি।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন- ঘটনাস্থলে পুলিশ গেছে। আমি পুলিশকে বলেছি বিষয়টি মিমাংশা করে দিতে। কোন পক্ষ আমার কাছে আসেনি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি