শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল দিয়ে ভারতকে আরো ৪ ট্রাক করোনার ওষুধ পাঠালো বাংলাদেশ

প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় চালানে মঙ্গলবার (১৮ মে) করোনা চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে এমন চার ট্রাক ওষুধ ভারত সরকারকে উপহার পাঠানো হয়। এর আগে গত ৬ মে ১০ হাজার পিস করোনা প্রতিশেষক ইনজেকশন ভারতকে উপহার দেয় বাংলাদেশ।

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে মঙ্গলবার (১৮ মে) দুপুর ১টার পর চারটি ট্রাক করে ওষুধ ভারতের পেট্রাপোল বন্দরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

এর আগে ওষুধ বোঝাই ৪টি ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোলে বন্দরে অপেক্ষায় থাকতে দেখা যায়। আর আনুষ্ঠানিকভাবে ওষুধ গ্রহণের জন্য ওপারে ভারতীয় কর্তৃপক্ষ অপেক্ষায় ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান, ৪টি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টার ন্যাশনালের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতে ট্রাক প্রবেশ করে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী