বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৬

ভারতের উত্তরপ্রদেশে একটি মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

জানা গেছে, সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভলের একটি আদালতে মামলা হয়। এতে বলা হয়, ১৫২৯ সালে মোগল সম্রাট বাবর একটি মন্দির ভেঙে তার ওপরে জামে মসজিদ নির্মাণ করেছিলেন। এর সত্যতা যাচাই করতে গত মঙ্গলবার মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত।
ওই দিন থেকেই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। সমীক্ষক দল কাজ শুরু করলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

সেখানে এক পর্যায়ে পুলিশ ও সমীক্ষাবিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ। এতেই হতাহতের ঘটনা ঘটে।

গোটা ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন অখিলেশ যাদব। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সম্ভলে যা ঘটছে তা অত্যন্ত গুরুতর। প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই সমীক্ষক দলকে পাঠিয়েছিল। যাতে একটা গোলমাল হয় ও তার ফলে নির্বাচনের অনিয়ম নিয়ে যে আলোচনা চলছিল, তা থেকে দৃষ্টি ঘোরানো যায়।

তিনি প্রশ্ন তুলেছেন, ওই মসজিদে আগে একবার সমীক্ষা হয়েছিল। তা হলে দ্বিতীয় বার সমীক্ষার কী প্রয়োজন পড়লো।

সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ