বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিক্কেই এশিয়ার প্রতিবেদন

ভারতে মিডিয়ার ওপর সরকারি খড়গ, বন্ধ বহু এক্স অ্যাকাউন্ট ও সংবাদমাধ্যম

পাকিস্তানের সঙ্গে সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার প্রায় আট হাজার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে একাধিক অনলাইন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রোফাইলও। এ নিয়ে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ভারত সরকার ‘জাতীয় নিরাপত্তার’ কথা বললেও সমালোচকরা বলছেন, এটি তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নজিরবিহীন আঘাত।

এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যাকাউন্টে গত ৮ মে এক বিবৃতিতে জানানো হয়, ভারত সরকারের আদেশ অনুযায়ী কেবল ভারত থেকে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলোর প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

তবে সংস্থাটি এই নির্দেশের সঙ্গে একমত নয় এবং একে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি বলেও মন্তব্য করেছে।

বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ছিল চীনের শিনহুয়া, গ্লোবাল টাইমস, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, ভারতের বিভিন্ন সাংবাদিক এবং স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ফ্রি প্রেস কাশ্মীর, মাক্তুব এবং যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দুত্ব ওয়াচ।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এখন পর্যন্ত পুরো তালিকা বা অ্যাকাউন্ট নিষিদ্ধ করার নির্দিষ্ট কারণ জানায়নি।

ভারতের অন্যতম ডিজিটাল সংবাদমাধ্যম দ্য ওয়্যার পুরোপুরি ব্লক হয়ে যায় গত ৯ মে। এক্স অ্যাকাউন্টের পাশাপাশি সংবাদমাধ্যমটির ওয়েবসাইটও বন্ধ করা হয়। একদিন পরেই ব্লক তুলে নেওয়া হলেও তার আগে তাদের একটি প্রতিবেদন মুছে ফেলতে হয়, যাতে বলা হয়েছিল- ‘পাকিস্তান ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে।’

দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন বলেন, সরকারি ব্যাখ্যা না দিয়েই আমাদের ব্লক করা হয়েছিল। এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

কাশ্মীরভিত্তিক ফ্রি প্রেস কাশ্মীরের সম্পাদক কাজি জায়েদ জানান, আমরা কোনো নির্দিষ্ট কনটেন্ট নীতিমালার লঙ্ঘন করেছি এমন কিছু জানি না। এক্স থেকেও কোনো পূর্বাভাস পাইনি। তিনি জানান, তারা আইনি পদক্ষেপের কথা ভাবছেন।

সংবাদমাধ্যম পর্যবেক্ষক সংস্থা সিপিজের ভারত প্রতিনিধি কুনাল মজুমদার বলেন, আঞ্চলিক উত্তেজনার সময় স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই ব্লক আদেশ গণতন্ত্রের মূল চেতনাকেই খর্ব করছে।

সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে সব ব্লক প্রত্যাহার করে সংবাদমাধ্যমের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদেবিস্তারিত পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপির দিক থেকে এশিয়ারবিস্তারিত পড়ুন

  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট