বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে পুশইন হওয়া বাংলাদেশি ফেরত পাঠানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবিএম কাইয়ুম রাজ: ভারত থেকে পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকলে, তাদের ফেরত পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে, যদি কোনো ভারতীয় নাগরিক বা দেশটির রোহিঙ্গা নাগরিক পুশইন হন, তবে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে।

শনিবার সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুন্দরবনসহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পুশইনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা এবং ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছেন। এই বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরও জানান, পুশইনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সম্প্রতি ভারত কর্তৃক মান্দারবারি সীমান্ত এলাকা দিয়ে পুশইনের ঘটনার উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেছেন।

তিনি জানান, ভারত সরকারকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তাদের দেশে কোনো বাংলাদেশি নাগরিক থাকলে, যেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। বাংলাদেশও তাদের দেশে থাকা ভারতীয় নাগরিকদের একই প্রক্রিয়ায় ফেরত পাঠায়।
বাংলাদেশ কখনোই পুশইনের নীতি অনুসরণ করে না বলেও তিনি উল্লেখ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পুশইনের চেষ্টা করেছিল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের প্রতিরোধের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা থাকলে ভারত পুশইন করতে সক্ষম হবে না। এই ক্ষেত্রে তিনি জনগণ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

পুশইন ঠেকাতে প্রতিবাদমূলক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, কূটনৈতিক সমাধানের জন্য এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

হঠাৎ করে এই সময়ে ভারত কেন পুশইন করছে, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কিছুদিন আগে গুজরাটে একটি বাঙালি বস্তি ভেঙে দেয়ার ঘটনার পরেই এই পুশইন শুরু হয়েছে বলে তিনি শুনেছেন।

এর আগে, এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’র উদ্বোধন করেন।

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সুন্দরবনের নদী-নালা ও জলাভূমিতে টহল জোরদারের লক্ষ্যে এই ভাসমান বিওপি স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক, আরবিজি কোম্পানির অধিনায়ক এবং বিজিবির অন্যান্য পদবীর কর্মকর্তারা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

বক্তৃতাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ভাসমান বিওপিকে একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন, যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর