শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটার সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি : সিইসি

জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং-এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তারা এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনার আমলে করা গত তিন নির্বাচনকে সেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, তাদেরকে আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।

সিইসি বলেন, কানাডার রাষ্ট্রদূত নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাকে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানিয়েছি। ভোটের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ভোটার সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও চলমান।

তিনি আরও বলেন, কানাডা চায়, আমরা যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। বৈঠকে এআইয়ের (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে।

নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিতে কানাডা সন্তুষ্ট হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, তারা নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী। ব্যালট প্রজেক্ট বা অন্য কোনো উপায়ে সহায়তা দেওয়া হতে পারে।

আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন বলেও জানান তিনি। ইইউসহ বিভিন্ন দেশ ও সংস্থা ইতোমধ্যে পর্যবেক্ষণে আসার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী