শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোট সব সময়েই উত্তেজনার বিষয়। সে উত্তেজনা আনন্দের। দুর্ভাবনার নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। নিরপেক্ষভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে রোববার বিকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, সুষ্ঠু পরিবেশ ও নিরাপদে ভোট দিয়ে ভোটাররা নির্বিঘ্নে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য সব ধরনের প্রচার ও ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন তারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন। রিটার্নিং অফিসার যখন মনে করবেন তখনই সেনাবাহিনী আসবে।’

জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার ড. বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন নুরুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান