মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মশা কেন মানুষের রক্ত খায়, কারণ জেনে অবাক বিজ্ঞানীরা!

আপনি কি জানেন মশা কেন রক্ত খায়? মানুষের দেহের রক্ত পান করার ব্যাপারটা মশার মধ্যে এলোই বা কোথা থেকে? বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পেয়েছেন। তবে এর কারণটা কিন্তু যথেষ্ট অবাক করা। বলা হচ্ছে, শুরুতে মশা রক্ত পান করার অভ্যস্ত ছিল না। পরে এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে।

বলা হচ্ছে, মশা শুষ্ক এলাকায় থাকার দরুন মানুষ এবং অন্যান্য প্রাণীর রক্ত পান করা শুরু করে। যখনই আবহাওয়া শুষ্ক থাকে এবং মশারা তাদের প্রজননের জন্য পানি পায় না, তখন তারা মানুষ বা প্রাণীর রক্ত খেতে শুরু করে।

নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আফ্রিকার অ্যাডিস এজিপ্টি-এর মশা নিয়ে গবেষণা করেন। এই মশার কারণে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে।

এর কারণেই ডেঙ্গু এবং পীত জ্বরও হয়।
নিউ সায়েন্টিস্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আফ্রিকার মশার মধ্যে নানান ধরনের এডিস এজিপ্টি মশা রয়েছে। সব মশা প্রজাতির মশা রক্ত পান করে না। তারা অন্য কিছু খেয়ে বা পান করে বেঁচে থাকে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক নোহ রোজ জানিয়েছেন, কেউ এখনও বিভিন্ন প্রজাতির মশার ডায়েট নিয়ে গবেষণা করেনি।

তিনি জানিয়েছেন, আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে ২৭ টি জায়গা থেকে এডিস এজিপ্টি মশার ডিম নেওয়া হয়।

এরপর এদের রক্ত পান করার ধরণ বুঝতে ছেড়ে দেওয়া হয় একটি ল্যাব বক্সে। এরপরেই দেখা যায় বিভিন্ন প্রজাতির এডিস ইজিপ্টি মশার খাবার সম্পূর্ণ ভিন্ন।

নোহ জানিয়েছেন, সমস্ত মশাই যে রক্ত খায়, এ ধারনা ভুল। যে অঞ্চলে বেশি খরা বা উত্তাপ রয়েছে বা পানি কম রয়েছে সেখানকার মশাই রক্ত পান করে বলে জানিয়েছেন তিনি। প্রজননের জন্য আর্দ্রতার প্রয়োজন মেটাতেই তারা রক্ত পান করে বলে জানিয়েছেন তিনি।

এই পরিবর্তনটি কয়েক হাজার বছরে মশার অভ্যন্তরে এসেছে। পর পর শহর গড়ে উঠতে থাকায় বিশাল জলরাশি মশার কম পড়ায়, তারা মানবদেহ ও অন্যান্য প্রাণী থেকে রক্ত খেতে শুরু করে।
সূত্র : কলকাতা ২৪x৭।

একই রকম সংবাদ সমূহ

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো
  • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি