সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: উপ-প্রেস সচিব

মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর খোলার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই এ নিয়ে সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে হোটেল সী-গালের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, মফস্বলের সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করেন। রোহিঙ্গা সংকট, মাদক ও মানবপাচার এবং সীমান্ত এলাকায় চোরাচালানের মতো বিষয় নিয়ে কাজ করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী এলাকায় কাজ করতে গিয়ে সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

কক্সবাজার প্রেস ক্লাবের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি মাহাবুবুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন- ফ্রেন্ডশিপের হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআইয়ের পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন এবং ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের ডা. শাহনূর।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, সীমান্ত সাংবাদিকতার চ্যালেঞ্জ, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

জেলায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। দিনশেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ