সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ-এপ্রিলের মধ্যে ২৪ কোটি টিকা আসবে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ করোনাভাইরাসের টিকার বড় একটি চালান পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দেশে যে পরিমাণ টিকা এসেছে এবং আরও যা আসার অপেক্ষায় রয়েছে সব মিলিয়ে ২৪ কোটি টিকা লাইনে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দরকার ২৬ কোটি টিকা। আমরা ২৪ কোটি পাচ্ছি, আপাতত আমরা এটাতেই খুশি। এটা আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে আসবে। যেহেতু আমরা টিকা লোকালি প্রডিউস করব আপাতত আমরা ২৪ কোটিতেই খুশি। আমরা আশা করি, এর মধ্যে আমাদের অধিকাংশ লোককে টিকার আওতায় আনতে পারব।

ড. মোমেন বলেন, আমরা কোভাক্সের মাধ্যমে বড় একটা লট পাব। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে তখনই ওরা দেবে। এটা কোভ্যাক্সের আওতায় আর সিনোফার্ম বিক্রি করেছে সেটা থেকে পাওয়া যাবে।

করোনাভাইরাসের টিকার এক ডোজ না নেওয়া সত্ত্বেও ব্রিটেন অন্য দেশের নাগরিকদের দেশটিতে আশ্রয় দিচ্ছে, অথচ বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটিতে প্রবেশে রেড লিস্ট রাখার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ