বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যুর ঠিক আগমুহূর্তে কী ঘটে, জানালেন বিজ্ঞানীরা

মৃত্যুর মুহূর্তে কী ঘটে? সত্যিই কি আমাদের পুরো জীবন একবার চোখের সামনে ভেসে ওঠে? বিজ্ঞানীরা কি বলছেন? সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য! ইউনিভার্সিটি অব লুইসভিলের একদল বিজ্ঞানী প্রথমবারের মতো মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে সক্ষম হয়েছেন। আর তাতেই মিলেছে চাঞ্চল্যকর এক ইঙ্গিত—মৃত্যুর আগমুহূর্তে আমাদের মস্তিষ্ক হয়তো পুরো জীবন একবার শেষবারের মতো রিভিউ করে নেয়!

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, লুইসভিল ইউনিভার্সিটির একদল স্নায়ুবিজ্ঞানী মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ প্রথমবারের মতো ধারণ করতে সক্ষম হয়েছেন। এর ফলে মানুষের মৃত্যুর ঠিক আগমুহূর্তে মস্তিষ্কে কী ঘটে, তা নিয়ে কিছু তথ্য জানতে পারেন তারা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ৮৭ বছর বয়সী এক মৃগীরোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর ঠিক আগমুহূর্তে অর্থাৎ হৃদ্‌যন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার আগে ও পরের ৩০ সেকেন্ডের মস্তিষ্কের কার্যক্রম পর্যালোচনার জন্য চিকিৎসকেরা তার মাথায় ইলেকট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) যন্ত্র যুক্ত করেন। এ সময় মোট ৯০০ সেকেন্ড মস্তিষ্কের তরঙ্গের দৈর্ঘ্য ধারণ করা হয়। মস্তিষ্কের তরঙ্গের রেকর্ড থেকে দেখা গেছে, মস্তিষ্কের স্মৃতি ও স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে জড়িত ক্ষেত্রসমূহ মৃত্যুর কিছু পরেও সক্রিয় ছিল।

যুক্তরাষ্ট্রের কেন্টাকির ইউনিভার্সিটি অব লুইসভিলের স্নায়ুবিজ্ঞানী আজমল জেম্মার জানিয়েছেন, আমাদের মস্তিষ্ক মৃত্যুর ঠিক আগে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শেষবারের মতো স্মরণ করতে পারে, যা মৃত্যুর কাছাকাছি যাওয়া অনেক ব্যক্তির অভিজ্ঞতায় বলা হয়েছে। নতুন ফলাফল ঠিক কখন জীবন শেষ হয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে। এ গবেষণার ফলাফল ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, মস্তিষ্ক জৈবিকভাবে মৃত্যুর জন্য নিজে থেকে প্রোগ্রাম করে হয়তো। মৃত্যুর সময় হুট করে বন্ধ না হয়ে ধীরে শারীরবৃত্তীয় ও স্নায়ুবিক একটি পরিবর্তন উপস্থাপন করে। সম্ভবত মৃত্যুর আগে শেষ সেকেন্ডে জীবনের একটি ভাষ্য রিপ্লে দেখায় মস্তিষ্ক। বিজ্ঞানীরা যদিও এখনো নিশ্চিত নন কীভাবে ও কেন এমন পর্যালোচনামূলক ঘটনা মস্তিষ্কে ঘটে। এটা কি নিছক নিউরোলজিক্যাল রেসপন্স, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য?

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত