শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পৃথক স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পলাশ। একই সঙ্গে স্পাইন সার্জনদের জন্য পৃথক পদ সৃষ্টি ও তাদের উপযুক্ত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন ডে উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে আয়োজিত র‍্যালি শেষে বক্তব্যে এসব কথা বলেন ডা. মাহমুদুল হাসান। এবারের প্রতিপাদ্য ছিল ‘স্পাইন হেলথ ফর লাইফ’ অর্থাৎ আজীবন মেরুদণ্ডের সুস্বাস্থ্য।

ডা. মাহমুদুল হাসান বলেন, মেরুদণ্ড সুস্থ না থাকলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। হাঁটা, দৌড়ানো, হাত দিয়ে কাজ করা কিংবা দৈনন্দিন নানা কাজের সক্ষমতা মেরুদণ্ডের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই মেরুদণ্ড সুস্থ রাখতে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।

মেরুদণ্ডের সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবার খাওয়া, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা, নিয়মিত হাঁটাচলা করা এবং সময়মতো ঘুমানোর পরামর্শ দেন তিনি। তাঁর মতে, স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ড কমিয়ে অতিরিক্ত যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীল হওয়াও নিরুৎসাহিত করা উচিত।

মেরুদণ্ডের ব্যথাকে অবহেলা না করার আহ্বান জানিয়ে এই চিকিৎসক বলেন, অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে খান। এতে কিডনি ও যকৃতের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। মেরুদণ্ডের ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে ডিস্কের সমস্যা ছাড়াও যক্ষ্মা, ক্যানসার, হাড়ের ক্ষয়, কাইফোসিস, স্কলিওসিস ও অস্টিওপোরোটিক ফ্র্যাকচার উল্লেখযোগ্য। তাই সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

সরকারি পর্যায়ে উন্নত স্পাইন চিকিৎসার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডা. মাহমুদুল হাসান বলেন, বেসরকারি পর্যায়ে চিকিৎসার ব্যয় অনেকের সামর্থ্যের বাইরে। তাই সাধারণ ও দরিদ্র মানুষের জন্য সরকারি হাসপাতালে এ সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে পৃথক স্পাইন ইউনিট, সংশ্লিষ্ট চিকিৎসকদের জন্য পদ সৃষ্টি এবং মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, মেরুদণ্ডের চিকিৎসার জন্য অনেক রোগী বিদেশে যাচ্ছেন। দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশমুখিতা কমানোর পাশাপাশি দেশের অর্থও সাশ্রয় হবে। এ ক্ষেত্রে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. মাহমুদুল হাসান জানান, খুলনা মেডিকেল কলেজে সরকারি ব্যবস্থাপনায় স্পাইন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সাতক্ষীরাতেও এ ধরনের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ব স্পাইন ডে উপলক্ষে আয়োজিত র‍্যালিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ