সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির বাস ড্রাইভারকে মারধর, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাস চালক শাহেব আলীকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আব্দুলপুর বাজারের সামনে অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর করেন। ড্রাইভার শাহেব আলীকে যবিপ্রবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মারধরের ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ও কর্মচারী সমিতির সদস্যদের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিলে তাকে পুলিশে দেওয়া হয়।লোকটির নাম জয়নাল পারভেজ (২৭)।তার বাড়ি যশোর ঝুমঝুমপুর এলাকায় ।বর্তমানে অভিযুক্তকে যশোর কোতোয়ালি থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার শাহেব আলী বলেন, কপোতাক্ষ বাসে শিক্ষকদের নামিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে আব্দুলপুর বাজারের সামনে মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি আমাকে বাস থামাতে বলে। বাস থামালেই সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও হেলমেট দিয়ে মারধর করে।

তিনি বলেন, এসময় স্থানীয় লোকেরা তাকে আটকে রাখেন। পরে কর্মচারী সমিতির সদস্যদের ফোন দিলে তারা এসে ওই ব্যক্তিকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেলিনা আক্তার বলেন, “দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুজনের লিখিত বক্তব্য নিয়ে রেজিস্ট্রার বরাবর দেওয়া হয়েছে। আগামীকাল এবিষয়ে বিশ্ববিদ্যালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে”।

ঘটনার পর ড্রাইভার শাহেব আলীকে যবিপ্রবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ,শাহেবের কপালে ও হাতে আঘাত লেগেছে , আঘাতগুলো তেমন গুরতর নয় কিছুদিন বিশ্রাম নিলে সে সুস্থ হয়ে যাবে ।

একই রকম সংবাদ সমূহ

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫বিস্তারিত পড়ুন

  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • দেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জবির, অথচ তারা মূল্যায়ন পায়নি
  • শেখ হাসিনার মরদেহও দেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর